৫ মে ২০২৬

টি-টোয়েন্টিতে ৭৮ রানে অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
টি-টোয়েন্টিতে ৭৮ রানে অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
বাংলাপ্রেস ডেস্ক: শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সের ধারাবাহিকতা থেকে শেষ ম্যাচেও বের হতে পারল না বাংলাদেশ। অজিদের ১৫৬ রানের জবাবে টাইগ্রেসরা করতে পারে ৭৮  রান। এতে করে ৭৭ রানে হেরে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ হেরে যায় প্রথম দশ ওভারে। ৩৬ রান তুলতেই প্রথম পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। দিলারা আক্তার (১২), মুর্শিদা খাতুন (১), স্বর্ণা আক্তার (০), রিতু মণি (১০), রাবেয়া খান (১) কেউই অস্ট্রেলিয়ার মেয়েদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। শেষ টি-টোয়েন্টিতে নিচে নেমে খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা। সাতে নেমে তার ৩২ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে শুধু। অস্ট্রেলিয়ার টায়লা ভ্ল্যামিংক ১২ রানে নিয়েছেন তিন উইকেট। এর আগে, টস জিতে ব্যাট করতে নামা অজিদের উদ্বোধনী জুটি পাওয়ার প্লের শেষ ওভারে এসে ভাঙতে পারে বাংলাদেশ। শরিফা খাতুনের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ১৩ বলে ১০ রান করা বেথ মুনি। পরে টানা তিন ব্যাটারকে ফেরান নাহিদা আক্তার। ২৯ বলে ৪৫ রান করা অজি অধিনায়ক অ্যালিসা হিলি প্রথমে তার বলে ক্যাচ দেন স্বর্ণা আক্তারের হাতে। এরপর ১১ বলে ৮ রান করা এলিসা পেরি এবং ২১ বলে ১৬ রান করা অ্যাশলি গার্ডনারকেও ফেরান তিনি। ২৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন ম্যাকগ্রা। ১১ বলে ১৯ রান করে রান আউট হন হ্যারিস। ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন নাহিদা।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি