৪ মে ২০২৬

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: দাপট অব্যাহত রেখে টি টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের জয় ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৯ রানে থামে সফরকারিরা। জবাবে ২৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদুল্লাহর দল। ম্যাচ ও সিরিজ সেরা লিটন দাস ৪৫ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। এ জয়ের ফলে প্রথমবার প্রতিপক্ষকে তিন ফরম্যাটে হোয়াইটওয়াশ করলো টিম টাইগার্স।

সফরকারিরা ব্যাট করতে নামে সফরকারিরা। মাত্র ১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। কামুনহুকামুইকে ফেরান আল আমিন হোসেন। এরপর দ্বিতীয় উইকেটে ৫৭ রানের পার্টনারশিপ গড়েন ব্রেন্ডন টেলর-ক্রেইগ আরভিন। ২৯ রান করা আরভিনকে আফিফ হোসেন ফেরালে ভাঙে জুটি। অধিনায়ক শন উইলিয়াম, সিকান্দার রাজা কেউই বেশিক্ষণ টেকেননি। একপ্রান্ত আগলে ৪৮ বলে, ৫৯ রানে অপরাজিত থাকেন ব্রেন্ডন টেলর। ৭ উইকেটে ১১৯ রানে থামে জিম্বাবুয়ে।

মোস্তাফিজ ও আল আমিনের শিকার ২টি কোরে উইকেট। ইনিংসে মাত্র এক রান অতিরিক্ত দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে খেলছেননা তামিম ইকবাল, অভিষেক হয়েছে হাসান মাহমুদের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি