২১ জুন ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কখন ম্যাচ বাংলাদেশের?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫১ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কখন ম্যাচ বাংলাদেশের?

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বাকি ৩ মাস। ঠিক এই সময় বিশ্বকাপের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা গেছে প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। লিটন দাসের দল গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালিকে।

আগামী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ৭ ফেব্রুয়ারি। সে দিনই শুরু হবে বিশ্বকাপ। কলকাতায় সেদিন বিকাল ৩টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ নিজেদের পরের দুই ম্যাচও খেলবে কলকাতাতেই। ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারির সেই ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১১টা ৩০ মিনিটে। ১৪ এপ্রিল নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের, সে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে মুম্বাইয়ে। নেপালের বিপক্ষে সেই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বিশ্বকাপের গ্রুপপর্বে এই একটা ম্যাচই রাতে খেলবেন লিটনরা।

চার গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে। সেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

সুপার এইটের দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। আগামী ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল। ৮ মার্চ ফাইনাল। পাকিস্তান যদি ফাইনালে খেলে, তাহলে কলম্বোয় হবে সে ম্যাচ। সেটা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।

এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ
 

বিপি>টিডি

তারিখবিপক্ষভেন্যুসময়
৭ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজকলকাতাদুপুর ৩–৩০ মি.
৯ ফেব্রুয়ারিইতালিকলকাতাদুপুর ১১–৩০ মি.
১৪ ফেব্রুয়ারিইংল্যান্ডকলকাতাদুপুর ৩–৩০ মি.
১৭ ফেব্রুয়ারিনেপালমুম্বাইসন্ধ্যা ৭-৩০ মি.
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি