৫ মে ২০২৬

ঠোঁটে ঠোঁট রেখে চুমু, কেক কাটার ভিডিও দিয়ে ফের ভাইরাল পরীমনি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠোঁটে ঠোঁট রেখে চুমু, কেক কাটার ভিডিও দিয়ে ফের ভাইরাল পরীমনি!
বাংলাপ্রেস ডেস্ক: সন্ধ্যা না গড়াতেই নতুন ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও উত্তাপ ছড়ালেন পরীমনি। টেবিলের দুই পাশে ফুলের তোড়া, মাঝখানে কেক। হাতে হাত রেখে কেক কাটার পর, ঠোঁটে ঠোঁট রেখে চুমু! এমনই একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। শনিবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমন একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। তবে অভিনেত্রীর উপস্থিতি ছিল ক্যামেরার নেপথ্যে। তবে ভিডিওতে উপস্থিত থাকা ওই দম্পতির পরিচয় জানা যায়নি। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, হ্যাপি (ফার্স্ট) এনিভার্সারি আমার টিয়া পাখির জোড়া। জীবনের সব সবুজ নিয়ে বাঁচ। ❤️ বুকে থাক সবসময়! এর আগে মাদক মামলায় ২৭ দিন কাশিমপুরের মহিলা কারাগারে ছিলেন। গত ৪ আগস্ট পরীমনির ঢাকার বনানীর বাসভবনে অভিযান চালায় র‌্যাব। প্রথমে অভিনেত্রীকে আটক করে তার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয়, পরবর্তী সময় গ্রেফতার হন পরীমনি। এর পর তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। এদিকে কারাভোগ শেষে মুক্ত হয়ে আবার সিনেমার কাজে ফিরলেন পরীমনি। ব্রিটিশবিরোধী মুক্তিসংগ্রামের প্রথম নারী শহীদ চট্টগ্রামের সন্তান প্রীতিলতাকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে দ্বিতীয় লটের শুটিংয়ের কাজে থাকবেন টানা ২০ দিন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি