৮ মে ২০২৬

থিয়েটার প্রাঙ্গণের 'সঙবাদ কার্টুন' নাটকের দ্বিতীয় প্রদর্শনী ময়মনসিংহে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
থিয়েটার প্রাঙ্গণের 'সঙবাদ কার্টুন' নাটকের দ্বিতীয় প্রদর্শনী ময়মনসিংহে

জবি থেকে সংবাদদাতা: থিয়েটার প্রাঙ্গণের ৩য় নাট্য প্রযোজনা সেলিম আল দীন রচিত 'সঙবাদ কার্টুন' নাটকের দ্বিতীয় মঞ্চায়ন হয় ময়মনসিংহে। শুক্রবার শহরের এ্যাড. তারেক স্মৃতি মিলনায়তনে 'মেলোডি একাডেমি এন্ড মিডিয়া' এর আয়োজনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক উৎসব শেষে নাটকটি মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুরূপী নাট্যসংস্থা, ময়মনসিংহের সেক্রেটারী শাহাদাৎ হোসেন খান হিলু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম ও সিনেটিউন মিডিয়ার চেয়ারম্যান আব্দুল আলীম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মেলোডি একাডেমি এন্ড মিডিয়ার নির্বাহী পরিচালক মীর জাহিদুর রহমান। আমন্ত্রিত অতিথিরা মঞ্চনাটকের গুরুত্ব ও অবস্থান সম্পর্কে আলোচনা করেন।

নাটকটির নির্দেশনায় ছিলেন তরুণ নাট্য নির্দেশক নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ‘তারেক তাশহাদ’। নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন, ‘নাটকটি সেলিম আল দীন স্যারের শুরুর দিকের রচনা। এই নাটকে তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক নৈরাজ্য ও অনিশ্চয়তার চিত্র তুলে ধরে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন। নাটকের সংলাপ ও পরিস্থিতি বিনির্মাণে অ্যাবসার্ড নাটকের ছায়া থাকলেও স্যাটারের মত ব্যাঙ্গ-বিদ্রূপও সমানভাবে লক্ষ করা যায় এ নাটকে। নাট্যকার সংলাপ প্রধান নাটকটির ঘটনাপ্রবাহে সিম্বলিজম ব্যবহার করে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক নানা অবক্ষয়ের চিত্র উপস্থাপিত করেছেন।’

নাটকটিতে অভিনয় করেছেন আলমগীর হোসেন, হাসান আকরাম, শেখ নজরুল, আলী হায়দার, নজরুল ইসলাম, তাহসিন প্রিন্স, তৌফিক মেছবাহ, মির্জা আব্বাস, শাহেদ আফ্রিদি, ওবায়দুল্লাহ মাসুদ, সৌরভ ও সিফাত শাহরিয়ার। পোশাক পরিকল্পনায় ছিলেন আলী হায়দার, আবহ সঙ্গীতে আলমগীর ইসলাম শান্ত, রূপসজ্জায় গোলাম কিবরিয়া, মঞ্চ পরিকল্পনায় শেখ নজরুল, আলোক পরিকল্পনায় গোলাম কিবরিয়া, প্রপস পরিকল্পনায় তৌফিক মেছবাহ, প্রচারে এনামুল কবীর, মোঃ রাকিব। থিয়েটার প্রাঙ্গনের দলপ্রধান আলী হায়দার বলেন, ‘বাংলাদেশের নাট্যধারাকে সমুন্নত রাখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী ও নাট্যকর্মীদের নিয়ে থিয়েটার প্রাঙ্গণ কাজ করে যাচ্ছে।’ তিনি আরো জানান, আগামীতে দলটির চতুর্থ প্রযোজনা হিসেবে তারেক তাশহাদের নির্দেশনায় আলবেয়ার কাম্যু রচিত ‘ক্যালিগুলা’ নাটকটি আসছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি