৪ মে ২০২৬

ঠিকাদারের গুলিতে বিল্ডিংয়ের মালিকের মৃত্যু !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠিকাদারের গুলিতে বিল্ডিংয়ের মালিকের মৃত্যু !
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গুলিবিদ্ধ রহমত উল্যার (৫৮) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ তাঁর বসত বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করছে। ওই বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজ চাই স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তাকে কাজ দিতে অপরাগত প্রকাশ করে ঘরের মালিক রহমত উল্যাহ। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাপ্রেসকে বলেন এ ঘটনায় ভুক্তভোগীর মেজো ভাই আবদুরব ৬জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি