৪ মে ২০২৬

ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে খান ঘরোয়া লাড্ডু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পিএম
ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে খান ঘরোয়া লাড্ডু

বাংলাপ্রেস ডেস্ক:   কনকনে এই শীতে নিজেকে উষ্ণ রাখতে খান পঞ্জীরীর লাড্ডু, কিন্তু এই পঞ্জীরীর লাড্ডু কী? এটি বানাবেনই বা কীভাবে?

মোতিচুর, আটা, সুজি, গোন্দ, মুগডাল এমনকি বেসনের লাড্ডুও খেয়েছেন। কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচতে লাড্ডু খাওয়ার কথা কোনো দিন কি শুনেছেন? প্রচণ্ড ঠান্ডার সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পাঞ্জাব, হরিয়ানাসহ বিভিন্ন প্রান্তে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে অনেকেই ঘরোয়া এই খাবারের উপরেই ভরসা করেন। তার মধ্যে পঞ্জীরী লাড্ডু অন্যতম।

পঞ্জীরী কী?

পঞ্জীরী আসলে কোনো একটি জিনিস নয়, অনেক কিছুর মিশ্রণ। বিভিন্ন ধরনের সুগন্ধি ডাল, আটা বা বেসন, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের মশলা, গুড় এবং ঘিয়ের মিশ্রণে তৈরি করা বিশেষ ধরনের লাড্ডু।

পঞ্জীরী লাড্ডু তৈরি করতে যা যা লাগে

  • দেশি ঘি: ১ কেজি
  • সবুজ মুগডাল গুঁড়ো: ১ কেজি
  • আটা: ১ কেজি
  • ড্রাই ফ্রুটস: এক বাটি
  • গুড়: ৫০০ গ্রাম

কীভাবে বানাবেন?

কড়াইয়ে সামান্য একটু ঘি দিয়ে মুগডাল রোস্ট করে নিন। খেয়াল রাখবেন, গ্যাসের আঁচ যেন একেবারে ঢিমে থাকে। প্রায় ৩০-৪০ মিনিট সময় লাগবে কাজটি করতে। ডালের রং ধীরে ধীরে বদলাতে শুরু করলে এ বার কড়াইয়ে দিন আটা। আধ ঘণ্টা ধরে একেবারে কম আঁচে দুটিকেই ভালোভাবে নাড়াচাড়া করে নিন। আটার রং হালকা সোনালি হতে শুরু করলে ড্রাই ফ্রুটস দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করতে থাকুন।এ বার মিনিট দশেক বাদে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণ একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দিন গুড়। চাইলে ছোট এলাচ কিংবা দারচিনির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন এর সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে এ বার লাড্ডুর মতো আকারে গড়ে নিন।

পরিষ্কার কাচের শিশিতে লাড্ডু রাখলে মাসখানেক পর্যন্ত ভালো থাকবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি