থানচিতে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলায় র্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলি চলছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার রেমাক্রি ব্রিজ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা) অভিযান চলছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমাবিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব।
উল্লেখ্য, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ১২ অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করতে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি