৬ মে ২০২৬

থানার ভেতর ভাইস চেয়ারম্যানের ঘুষিতে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
থানার ভেতর ভাইস চেয়ারম্যানের ঘুষিতে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ভীতরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ঘুষিতে ইসরাফিল মণ্ডল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ইসরাফিল মণ্ডল দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লা গ্রামের মৃত. জোনাব আলীর ছেলে। এ ঘটনার পর অভিযুক্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে দামুড়হুদা মডেল থানায় জমিজমা-সংক্রান্ত একটি বিষয়ে আপোষ মীমাংসায় বসে ইসরাফিল গ্রুপ এবং অপরপক্ষের নজু মোল্লা গ্রুপ। আপোষ মীমাংশার এক পর্যায়ে ইসরাফিল গ্রুপের লোকজন থানা থেকে বের হয়ে দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে গালমন্দ করতে থাকে। এসময় ভাইস চেয়ারম্যান উত্তেজিত হয়ে ইসরাফিল মণ্ডলকে ঘুষি মারেন। এতে ইসরাফিল মণ্ডল গুরুতর আহত হন। মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযুক্ত দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি