ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্য আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।০১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা নং-০১ তাং-০১/০২/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড এর বাদী মোঃ তহিদুল ইসলাম (৫০), পিতা-মোঃ আবুল হোসেন, সাং- মন্ডলাদাম (কামিনিপাড়া) থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও অভিযোগ করেন যে, গত ২৭/০১/২০২৪ খ্রিঃ তারিখ দিবাগত রাতে তাহার বসত বাড়ীর বারান্দা থেকে একটি হিরো লাল পুরাতন বাইসাইকেল চুরি হয়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে এসআই মোঃ আবু হানিফ মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ সুমন ইসলাম ওরফে সোহাগ (২৫), পিতা-মোঃ আব্দুল মান্নান (চামরিয়া), সাং-ঘনিবিষ্টপুর (চেয়ারম্যানপাড়া), থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও'কে ধৃত করিয়া তাহার স্বীকারোক্তি, দেখানো ও সনাক্তমতে বাদীর চুরি যাওয়া বাইসাইকেলটিসহ আরো অন্যান্য ০৭টি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ চোরাই বাইসাইকেল গ্রহণকারী আসামী মোঃ আবুল কালাম ওরফে নাদিয়া (৪২), পিতা-আব্দুল বাছেদ, সাং-মধ্য ঝাড়গাঁও, থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও'কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানার এস আই মো: আকবর আলী, এস আই আবু হানিফ মন্ডলসহ রুহিয়া থানার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকনবৃন্দ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি