৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কৃষকের ঘর পুড়ে ছাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কৃষকের ঘর পুড়ে ছাই
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আগুনে পুড়ে ৫টি পরিবারের ১২টি ঘর ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে। মঙ্গলবার(৩ আগষ্ট) রাত সাড়ে ১১টায় ১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামের বইজুল ইসলামের ছেলে কৃষক মাজেদুল ইসলাম, রাশিদুল ইসলাম, রবিউল ইসলাম, সাদেকুল ইসলামের ৪ ছেলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এছাড়াও আলম ও ইয়াকুবের ঘরের সর্বস্ব পুড়ে যায়।অগ্নিকাণ্ডে ৫ টি পরিবারের নগদ টাকা,ধান চাল কাপড় চোপড় বাসন কোসন সবই ভস্মিভূত হয়েছে।এছাড়াও মাজেদুলের ৬টি গরু, ৭টি ছাগল ও নগদ ৪ লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণলংকার পুড়ে যায়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত মাজেদুল ইসলাম জানান, আমি শেষ হয়ে গেছি।আগুনে পরনের কাপড় ছাড়া আমার সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২১ লক্ষ টাকা। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি