৪ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গৃহবধূকে গণধর্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গৃহবধূকে গণধর্ষণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাতে একদল যুবক ওই গৃহবধূকে ঢোলারহাট বাজার হতে অটো গাড়িতে করে তুলে এনে পালাক্রমে ধর্ষন করে। ধর্ষিত গৃহবধূর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মধুপুর গুদামপাড়া। জানা যায়, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের পুঞ্জিকা সাধক ও তান্ত্রিক প্রকাশ চন্দ্র ঝোল ওই গৃহবধূকে গোপন গল্প করার কথা বলে গত বুধবার ঢোলারহাট বাজার থেকে ডেকে নেয়। সেখান থেকে তাকে রুহিয়া ক্যাথলিক মিশন রেলগেট এলাকায় রেলের গেটম্যানের কোয়ার্টারে নিয়ে আসে । সেখানে তান্ত্রিক ঝোল প্রথমে ধর্ষণ করে। পরে তার বন্ধু রুহিয়া মিশন রেল গেটম্যান শামিম (৩০), এনামুল হক (৩৭), হোটেল শ্রমিক মেজর (২৮) ও উজ্জ্বল দাস (৩৫) নামে অপর চার যুবকও ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ধর্ষিতাকে রেলগেট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। ভিক্টিমের স্বামী ভবানী চন্দ্র বর্মন বাংলাপ্রেসকে জানান,আমি অত্যন্ত গরীব।দিনমজুরী করে খাই।একদিন কাজ না করলে সংসারে হাড়ি চড়ে না।তাছাড়াও মামলা করলে ডেটে ডেটে আদালতে হাজিরা দিতে গেলে আমি না খেয়ে মরব।তাই আমি মামলা করতে চাই না। এ ব্যাপারে ওই এলাকার সংরক্ষিত আসনের ইউপি সদস্য (সাবেক) বিনা রানী জানান, এলাকার সাধক ঝোল তাকে বিভিন্ন লোভ দেখিয়ে মিশন রেল গেটে নিয়ে যায় এবং গেটম্যানসহ চার যুবক তাকে ধর্ষণ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বাংলাপ্রেসকে জানান, একটি মহিলার হারিয়ে যাওয়া, আবার পরের দিন সকালে খুঁজে পাওয়ার ঘটনা শুনেছি। কিন্তু ধর্ষণের বিষয়টি জানি না। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছা. সুলতানা রাজিয়া বলেন, শিশু সন্তানের সামনে গৃহবধূকে ধর্ষণের ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি