৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার কানিকশালগাঁও গ্রামে বজ্রপাতে তৌহিদুল ইসলাম(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।১১ আগষ্ট (বুধবার) দুপুর ২ টায় বজ্রপাতে ঝলসে যান তিনি।পরে তাকে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত তৌহিদুল ইসলাম সদর উপজেলার আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও গ্রামের আনিবুল হক ওরফে ঢিপার ছেলে।তিনি দলুয়াপাড়া এলাকায় তার নানার বাড়িতে লালন পালন হন এবং বসবাস করছিলেন। এলাকাবাসী সুত্রে জানা যায়,তৌহিদুল ইসলাম বাড়ির পাশে আমন ধানের ক্ষেতে সার বিতরণ করছিলেন।ওইসময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ঘটলে তৌহিদুল ঝলসে যায়। প্রত্যদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি