৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: সরকার কতৃক ঘোষিত কঠোর লকডাউনে বিধি নিষেধ অমান্য করে মাস্কবিহীন চলাচাল এবং দোকানপাট খোলা রাখায় ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজনকে বিভিন্ন অংকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৩ ও ২৪ জুলাই ১ম ও ২য় দিনে দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজারে মাস্কবিহীন চলাচাল করায় এবং দোকান খোলা রাখার দায়ে মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান সরকার,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিতি রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রুহিয়া থানার এস আই মাসুদ মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি