Uncategorized
পররাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনাকে কেন্দ্র করে নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগের দু'গ্রুপের হাতাহাতি
৭ মাস আগে
by বাংলা প্রেস
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাড়ে ৩ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে জরুরী খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে গুড নেইবার বাংলাদেশের কোইকা সিএইচডব্লিউ প্রকল্প।
রবিবার দুপুরে উপজেলার কিসমত সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীনদের মাঝে চাল, ডাল, তেল,লবন, সাবান ও মাস্ক বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক।
এসময় সংস্থার প্রকল্প ব্যবস্থাপক রেমন্ড কুইয়া, ম্যানেজার পিটার তুহিন বৈরাগী উপস্থিত ছিলেন।
বিপি/কেজে