৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে লকডাউনেও জনগণের চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঠাকুরগাঁওয়ে লকডাউনেও জনগণের চলাচল স্বাভাবিক
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনা সংক্রমনের বৃদ্ধি ঠেকাতে ২৪ জুন হতে ৩০ জুন পর্যন্ত ৭ দিনের জন্য ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের ২য় দিনে রুহিয়ায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক । স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই চলাফেরা করতে দেখা গেছে অনেক লোকজনকে। রুহিয়া থানার পক্ষ থেকে মাইকিং ও জনসচেতনতা মুলক লিফলেট বিতরন করেও মানুষকে সচেতন করা যাচ্ছে না। রাস্তায় লোকজন ও যানবাহন ছিল চোখে পড়ার মত। এ ব্যপারে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, রুহিয়া থানা এলাকায় জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতিনিয়ত মাইকে প্রচারনাসহ জেলা পুলিশ কর্তৃক লিফলেট বিতরন করছি। আমরা বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং অব্যাহত রেখেছি। দোকান বন্ধ রয়েছে কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে কিছু লোক এলাকায় ঘোরা ফেরা করছে। টহল টিম যে এলাকায় থাকে সেই এলাকায় কোন লোকজন থাকেনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য পুলিশ না থাকলে সে এলাকায় কিছু লোকজন হয়েই যায়। আমরা চেষ্টা করছি তাদেরকে আরো সচেতন করতে যেন সবাই মাস্ক পরে এবং সচেতন হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি