
দুলাল হক, ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ে গত মঙ্গলবার করোনা ভাইরাসের ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা হতে প্রাপ্ত বিগত কয়েকদিনের পুঞ্জীভূত নমুনা পরীক্ষার রিপোর্ট এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ(পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট), সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল সমূহ (এন্টিজেন টেস্ট), ঠাকুরগাঁও হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় মঙ্গলবার নতুন ১৮৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলা-১২৬,বালিয়াডাঙ্গী-১৯, রানীশংকৈল-১৭,হরিপুর-০৬এবং পীরগঞ্জ-২০ জন।
উল্লেখ্য, সদর উপজেলায় ৮০ পুরুষ, পীরগঞ্জ উপজেলায় ৭০ মহিলা এবং রানীশংকৈল উপজেলায় ৬০ বছর বয়সী মহিলা করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৭২০জন, যাদের মধ্যে ১৬৮২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৬৩ জন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার বলেন,দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আজও তিনজনের মৃত্যু হয়েছে।৬০০ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জন করোনা পজেটিভ। তাই ঠাকুরগাঁও জেলা বাসীকে আরো বেশি সচেতনতা অবলম্বনসহ মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ করতে হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]