৪ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে কোচ-মোটরসাইকেলের ধাক্কায় দুই এনজিও কর্মী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ে কোচ-মোটরসাইকেলের ধাক্কায় দুই এনজিও কর্মী নিহত
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার(৭ অক্টোবর) সকালে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল কদমতলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: দিনাজপুর বীরগঞ্জ নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে রোমার নামের একটি যাত্রীবাহী কোচ ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন। অপরদিকে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল করে ওই দুই আরোহী যাচ্ছিলেন দিনাজপুরের দিকে। পথে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় পৌঁছলে কোচটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই মোটরসাইকেল আরোহী। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি