৪ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের সদর উপজেলার ভেলাজান বাজার নামক স্থানে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলা তারাঞ্জুবাড়ী গ্রামে হালিম উদ্দিন (২৮)। আরেকজনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ঢেকনাপাড়া গ্রামে বলে জানা গেছে তবে তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। সদর থানার অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি