ঠাকুরগাঁওয়ে দুধ গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষনা যুবলীগ নেতার!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঠাকুরগাঁও থেকে সংবাদদাতা: ১ মণ দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান। বুধবার ঢোলারবাজার এলাকায় কয়েকশ মানুষের সম্মুখে তিনি এ ঘটনা ঘটান। ৫০ বছর বয়সি বাবলুর ২১নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ধর্মপুর (ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে।
২১ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোনো পদ না পাওয়ার ক্ষোভে তিনি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাবলুর রহমান। বাবলুর দাবি করেন, প্রায় ২৫ বছর ধরে তিনি যুবলীগ করে আসছেন। কিন্তু তার পরেও দল আমাকে মূল্যায়ন করে নাই। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি আমি আর রাজনীতি করব না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতির কারণ হয়ে থাকি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৫ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৭ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪৫ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি