৫ মে ২০২৬

ঠাকুরগাঁও রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁও রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি: ভেজা পাটি রোদে শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরা বেগম(৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানাগর ইউনিয়নের ভেলারহাট এলাকায় এ ঘটনা ঘটে।মৃত তাহেরা বেগম আখানগর ইউনিয়নের ভেলারহাট (পশ্চিম) গ্রামের আবু তাহেরের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ীর চার চালা টিনের চালার উপর ভিজা পাটি শুকানোর জন্য দিতে যায়।এ সময় তাহেরা বেগম ঘরের টিনের চালায় ভেজা পাটি দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে লেগে থাকে। পরে তার মৃত্যু হয়।চালের সাথে কারেন্টের তার লেগে সম্পুর্ন টিনের ঘর বিদ্যুৎতায়িত হয়ে ছিল বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি