থাইল্যান্ডের জঙ্গলে আটকা পড়েছে ৩ বাংলাদেশি!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কম্বোডিয়ায় ঘুরতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকা পড়েন তিন বাংলাদেশি। তাদের সঙ্গে যে টাকা ছিল, খেতে খেতে তাও গেছে ফুরিয়ে। বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে দেশে ফিরবেন বলে মনস্থির করলেও কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। তাই থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার জন্য অবৈধভাবে ঢুকতে গিয়ে পথ হারিয়ে ঢুকে পড়েন জঙ্গলে। আর থাইল্যান্ডে ঢুকেই ধরা পড়লেন দেশটির পুলিশের হাতে।
থাই সংবাদমাধ্যম পাতায়া নিউজ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন- সোহেল পারভেজ ( ৪০), মোহাম্মদ (২৭) ও আব্দুল করিম আজাদ (৩৩)। তিনজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট রয়েছে।
থাই পুলিশকে তারা জানিয়েছেন, গত মার্চে ছুটি কাটাতে কম্বোডিয়া এসেছিলেন তারা। করোনার কারণে আটকা পড়ে তাদের টাকাও শেষ হয়ে যায়। কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই বলেই তারা দেশে ফেরার সহায়তার জন্য থাইল্যান্ডে ঢুকেন। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার ইচ্ছা ছিল তাদের।
থাইল্যান্ড সীমান্ত পুলিশ জানিয়েছে, তিনজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন পর দূতাবাসকে তাদের বিষয়ে অবগত করে সাহায্যের আহ্বান জানানো হবে। থাইল্যান্ড সীমান্ত দিয়ে অনেকেই অবৈধভাবে প্রবেশ করেন। থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করাদের অধিকাংশই কম্বোডিয়ার নাগরিক।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি