৫ মে ২০২৬

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করলে ব্যবস্থা নিবে ইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করলে ব্যবস্থা নিবে ইসি

বাংলাপ্রেস অনলাইন: তফসিল ঘোষণাকে সামনে রেখে যেকোনো অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি কোনো অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথেও ইসি বৈঠক করবে না বলেও জানানো হয়েছে।

৮ নভেম্বর নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করার জন্য অনড় অবস্থানে থাকতে বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। বুধবার বেলা ১১টার দিকে জাতীয় পার্টির বিশাল প্রতিনিধিদল নিয়ে ৮ নভেম্বরের তফসিল ঘোষণা যেন না পেছায় সেই দাবি জানিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৮ দফা দাবি নিয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে তারা জানান, জাতীয় পার্টি আগামী নির্বাচনকে সহিংসতা এবং কালোটাকা মুক্ত দেখতে চায়।

বিকেল ৪ টায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসে নির্বাচন কমিশনের সাথে।সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ইসির বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা যে অশালীন আচরণ করেছেন তার প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।

পরে তারা গণমাধ্যমে জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনভাবে কাজ করার বিষয়ে হস্তক্ষেপ করবে না আওয়ামী লীগ।

দিন শেষে নির্বাচন কমিশন জানায়, বৃহস্পতিবার তফসিল ঘোষণার জন্য প্রস্তুত ইসি। তবে নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে না ইসি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি