তফশিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে এক ভাষণে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তফশিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ও সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে চলছে তল্লাশি ও বসানো হয়েছে ব্যারিকেড। এ ছাড়া চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। চলাচলও সীমিত করা হয়েছে।
তফশিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে। এ ছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি