২৩ আগস্ট ২০২৬

টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:২৩ এএম
টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ায় দুই দিনের টেস্টের তিক্ততার মাঝেও আইসিসি থেকে এলো বড় সুখবর। টেস্ট ইতিহাসে নিজেদের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ দলীয় টেস্ট র‌্যাঙ্কিং অনুযায়ী, তিন ধাপ এগিয়ে বর্তমানে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশ। টেস্টের ইতিহাসে এর আগে কখনোই এত উঁচুতে উঠতে পারেনি বাংলাদেশ। বর্তমানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলের রেটিং পয়েন্ট ৭৮।

অস্ট্রেলিয়া সফরে প্রথমবার স্বাগতিকদের তাদের নিজেদের মাটিতেই টেস্টে হারিয়ে এই ঐতিহাসিক স্থান অর্জন করেন লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও সফরের শেষটা ইতিবাচক হয়নি; ম্যাকাই টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে। টেস্টের ইতিহাসে প্রথমবার মাত্র দুই দিনেই ম্যাচ হারার তিক্ত অভিজ্ঞতাও হতে হয়েছে শান্তদের।

সব মিলিয়ে শেষ টেস্টের ব্যর্থতা সত্ত্বেও অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে ঐতিহাসিক এক জয় ও টেস্ট র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থান অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন মাইলফলক।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি