৪ মে ২০২৬

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী দল
বাংলাপ্রেস ডেস্ক: টেস্ট মর্যাদা পাচ্ছে বাংলাদেশ নারী দল। ভার্চূয়াল সভায় এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যদিও এখনো আইসিসি থেকে আনুষ্ঠানিক চিঠি পায়নি বিসিবি। সভায় আইসিসি সিদ্ধান্ত নিয়েছে পূর্ণ সদস্যের সব নারী দলকে টেস্ট মর্যাদা দেয়া হবে। এদিকে পিছিয়ে গেছে নারী বিশ্বকাপ বাছাই। চলতি বছর জুলাইয়ে শ্রীলঙ্কায় হবার কথা থাকলেও ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুধু তাই নয়, করোনার কারনে পিছিয়েছে প্রথম অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপও। আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশে হবে এ আসর। এখন পর্যন্ত টেস্ট খেলে বিশ্বের দশটি নারী ক্রিকেট দল। দলগুলো হলো-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড। এর মধ্যে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডসই কেবল আইসিসির সহযোগী সদস্য হয়েও টেস্ট মর্যাদা পেয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি