৯ আগস্ট ২০২৬

তেঁতুলিয়ায় ৩ ভুয়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তিতে গেজেট বাতিলের দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় ৩ ভুয়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তিতে গেজেট বাতিলের দাবি
হাফিজুর রহমান হাবিব, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা গেজেটে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলার তেঁতুলিয়া উপজেলার তেতুলতলা প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের ব্যানারে সদ্য প্রকাশিত মুক্তিযোদ্ধা গেজেট অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করায় ভুয়া গেজেট বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ সভায় তেঁতুলিয়া উপজেলার মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধ যুদ্ধাকালিন কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা বশির আলম, নায়েব আলী, আব্দুল মান্নান, এনামুল হক, মফিজুল হক প্রমুখ। বক্তব্যে তারা বলেন, গত ২৮ জুন ১৮৯৯, ১৯০০ ও ১৯০১ নং গেজেটে ভুয়া মুক্তিযোদ্ধা মো. মহসীন প্রধান, মরহুম জসিম উদ্দীন ও নুরুল আমীনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা আদৌতে তারা মুক্তিযোদ্ধা নন। তাদেরকে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কোথায় কাজ করেছেন তার কোন তথ্য নেই। বক্তব্যে তারা আরও বলেন, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান এলাকার মোবারক হোসেন প্রধানের ছেলে মো.মহসীন প্রধান, ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকার মৃত. কসিম উদ্দীনের ছেলে মরহুম জসিম উদ্দীন ও বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকার মৃ. গোলাম রশিদের ছেলে নুরুল আমিনকে বিগত ৫০ বছর ধরে কেউ তাদের মুক্তিযোদ্ধা হিসেবে জানে না। ২০১৭ সালে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সভায় তারা কেউ উপস্থিত ছিলেন না। ৭০-এর নির্বাচনে এই ব্যক্তিরা কাউন্সিল মুসলিম লীগের পক্ষে নির্বাচনে প্রত্যক্ষ ভূমিকা পালন করতে দেখা যায়। তাই অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা গেজেটে তাদের নাম অন্তর্ভুক্তিতে আমরা মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ সভা শেষে মুক্তিযোদ্ধারা তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে একটি স্মারকলিপি পেয়েছেন বলে জানান। বিপি>< আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি