তেঁতুলিয়ায় শিশুদের মাঝে শিশুস্বর্গের ঈদের নতুন পোষাক ও ঈদ সালামী বিতরন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

তেঁতুলিয়া( পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কোমলমতি শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসাবে নতুন পোষাক ও ঈদ সেলামী বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যােগে শিশুদের মাঝে এসব ঈদের নতুন পোষাক ও নতুন নোট বিতরন করা হয়৷
উক্ত অনুষ্ঠানে শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) এস এম সফিকুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায়,কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন,,উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউসুফ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী,,সাবেক ইউপি,চেয়ারম্যান কাজী আনিসুর রহমান প্রমুখ।
এসময় অতিথিরা সীমান্ত এলাকার ঈদের উপহার হিসাবে ৫ শতাধিক কোমলমতি শিশুদের হাতে নতুন পোষাক ও ঈদ সেলামী হিসাবে নতুন টাকার নোট তুলে দেন। ঈদের নতুন পোষাক ও নতুন টাকার নোট পেয়ে খুশি শিশুরা৷
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি