৮ মে ২০২৬

তেঁতুলিয়ায় মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যাথাযোগ্য মর্যাদায় উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেঁতুলিয়ায় মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যাথাযোগ্য মর্যাদায় উদযাপন

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

১৭ মার্চ মঙ্গণবার যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। সূর্য্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ন শেষে ১০ টা ১৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। উক্ত আলোচনা সভায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহাবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনর্চাজ জহুরুল ইসলাম ও হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর প্রতিক আব্দুল মান্নান, আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি সর্দার আফতাব উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেন, রাজশাহী কৃষি ব্যাংক ম্যানেজার মাহবুব আলম, এবং তেঁতুলিয়া উপজেলার আওয়ামীলীগের সকল ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক, তৃর্ণমূল নেতাকর্মী। হাসপাতাল ও এতিমখানায় উন্নমানের খাবার এবং মিষ্টান্ন পরিবেশন। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রর্থনা করা হয়। পরিশেষে মুজিবশতবর্ষ উপলক্ষে তেঁতুলিয়া উপজেলায় নতুন ভোটারদের জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়। উপস্থাপনা করেন কাজী মতিউর রহমান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি