৪ মে ২০২৬

তেঁতুলিয়ায় জন উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় জন উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা 
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা এবং মানব পাচার, মাদক দ্রব্য, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত, মানসম্মত শিক্ষা সংক্রান্ত, করোনা প্রতিরোধে করণীয় ও ডেঙ্গু রোধ সংক্রান্ত জন উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগষ্ট )বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক জহুরুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সুলতানা রাজিয়া, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল প্রমুখ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাত ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ বিশিষ্টবর্গ উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি জহুরুল ইসলাম বক্তব্যে বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা এবং মানব পাচার, মাদক দ্রব্য, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত, মানসম্মত শিক্ষা সংক্রান্ত, করোনা প্রতিরোধে করণীয় ও ডেঙ্গু রোধসহ তেঁতুলিয়া উপজেলার পর্যটন উন্নয়ন, প্রধানমন্ত্রীর আশ্রয়নসহ দেশের দুইটি অঞ্চলকে মাদকমুক্ত করার জন্য সিদ্ধান্ত নেন । আয়োজনে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ ও উপস্থাপনায় সোহেল রানা । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি