৪ মে ২০২৬

তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস ও চেক বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস ও চেক বিতরণ
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় এর তেঁতুলিয়া উপজেলায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, সমাজ সেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের নাফিজুল ইসলাম নাফিস, সাখাওয়াতসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন থেকে সুবিধাভোগীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া ২ ব্যাচের ৬০ জনকে সনদ ও ১৪ জনকে ৫ লাখ ৬০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি