৭ মে ২০২৬

তেঁতুলিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া( পঞ্চগড়) প্রতিনিধিঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফজলে রাব্বি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব কাজী মাহমুদুর রহমান।আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম সিদ্দিকী, ৭ নং দেবনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী প্রমুখ। উল্লেখ্য যে, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। ফলে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার। এছাড়াও, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি