৪ মে ২০২৬

তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ ও সংরক্ষিত মহিলা ওর্যাডের সদস্যরা শপথ গ্রহণ করেন । পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা, তিরনইহাট, তেঁতুলিয়া সদর, শালবাহান, বুড়াবুড়ি, ভজনপুর এবং দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানা সম্বলিত গেজেট ১১ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়দ পরিষদ) আইন, ২০০৯ এর ২৮(১) ও ২৮(২) এর বিধান অনুসরণপূর্বক জেলা প্রশাসকের মাধ্যমে নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন >  রায়পুরায় ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

রবিবার (২জানুয়ারী) বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিধি মোতাবেক নব নির্বাচিত সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ২১জন মহিলা ও ৬৩টি সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকতা সোহাগ চন্দ্র সাহা। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন,বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের কুদরত-ই-খুদা মিলন, তিরনইহাট ইউনিয়নের আলমগীর হোসাইন, তেঁতুলিয়া সদর ইউনিয়নে মাসুদ করিম সিদ্দিকী, শালবাহান ইউনিয়নে আশরাফুল ইসলাম, বুড়াবুড়ি ইউনিয়নে তারেক হোসেন, ভজনপুর ইউনিয়নে মসলীম উদ্দিন ও দেবনগড় ইউনিয়নের সোলেমান আলী। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি