৬ মে ২০২৬

তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু মেমোরিয়াল প্লান্টেশন এর উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু মেমোরিয়াল প্লান্টেশন এর উদ্বোধন

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সামাজিক বন বিভাগ দিনাজপুর এর ব্যবস্থাপনায় তেঁতুলিয়া ইকো পার্কে বঙ্গবন্ধু মেমোরিয়াল প্লান্টেশনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

তেঁতুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মেমোরিয়াল প্লান্টেশনে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, দিনাজপুর সামাজিক বন বিভাগ এর বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহিম, বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষক কেন্দ্র পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালমান প্রধান শাওন, তেঁতুলিয়া সামাজিক বন বিট কর্মকর্তা শহিদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় তেঁতুলিয়া ইকো পার্কে বন বিভাগের ব্যবস্থাপনায় ১০১ প্রজাতির উন্নত জাতের গাছের চারা রোপন করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি