তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়া ( পঞ্চগড়)প্রতিনিধি: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এমন প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় তেঁতুলিয়ায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবুল হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিপন মোহাম্মদ হাবিবুর রহমান, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, তেঁতুলিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনা ফেরদৌসী, প্রাথমিক প্রধান শিক্ষক মো.আসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোকবুলার রহমান প্রমুখ। র্যালি ও আলোচনায় অংশ নেন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি