৫ মে ২০২৬

তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত
হাফিজুর রহমান হাবিব তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। এতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পরে উপজেলা হলরুমে শেষ হয়। শোভাযাত্রায় তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাব, শিশু স্বর্গ, গ্রিন তেঁতুলিয়া, ক্লিন তেতুলিয়া, ড্রাগ ফ্রি বাংলাদেশ, কারিগর, ভূমিজ, তেঁতুলিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, জাগ্রত তেঁতুলিয়া সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে - উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিঞা, টুরিস্ট পুলিশ ইনচার্জ আমিনুল ইসলাম, স্বপ্ন গেস্ট হাউজ প্রোপ্রাইটর কাজী মকছেদুর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের আহব্বয়ক আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজমের নির্বাহী পরিচালক এস.কে দোয়েল । ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক খাদেমুল ইসলাম, আহসান হাবিব, জুলাহাস উদ্দিন, মোবারক হোসেন, রবিউল ইসলাম রতন।

পর্যটন দিবস উপলক্ষে তেতুলিয়া ডাকবাংলোয় সন্ধায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । সন্ধায় নাট্যদল ভূমিজের প্রযোজনায় মঞ্চস্থ হয় পর্যটন নাটক ‘মায়াচর’ । নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সরকার হায়দার। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি