৮ মে ২০২৬

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে  শোভাযাত্রা ও আলোচনা সভা 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে  শোভাযাত্রা ও আলোচনা সভা 
হাফিজুর রহমান  হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো নানান কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে । শুক্রবার (৩ মে) বেলা ১১টায় জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করে তেঁতুলিয়ার কর্মরত   সাংবাদিকবৃন্দ।‘ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম-পরিবেশগত সঙ্কট মোকাবেলায় সাংবাদিকতা’ প্রতিপাদ্যে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু তাহের আনসারীর সভাপতিত্বে উপস্থিত থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,  তেতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নওরোজ পত্রিকার প্রতিনিধি হাফিজুর রহমান হাবিব, বাংলাদেশ প্রেস ক্লাবের তেঁতুলিয়ার শাখার সাধারণ সম্পাদক এমএ বাসেত, ভোরের কাগজের জাবেদুর রহমান জাবেদ, যমুনা টিভির রনি মিয়াজী,  ভোরের পাতার খাদেমুল ইসলাম, এস টিভির আহসান হাবিব, ঢাকা মেইলের মোবারক হোসেন, সমকালের জুলহাস উদ্দিন, আমার সংবাদের রবিউল ইসলাম রতন, মত প্রকাশের মিজানুর রহমান মিন্টু, নতুন সময়ের মোস্তাক আহম্মেদ প্রমুখ। এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিরা এ আয়োজন করায় ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক এসকে দোয়েল। বক্তব্যে বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, এখন থেকে স্থানীয় কোন সংবাদকর্মীকে অবমূল্যায়ন, নির্যাতন, নিপীড়ন, হুমকি প্রদর্শনসহ অন্যায় কোন ঘটনা ঘটলে সাংবাদিকরা সেটা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে ও সহকর্মীর বিপদে পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পাশাপাশি  সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহযোগিতা করার কথা বলেন তারা।
তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। তাই মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হলে অবাধ, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় সাইবার নিরাপত্তা তথা ডিজিটাল নিরাপত্তা আইন ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। যা স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে পারে। ততাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি আহবান জানান তারা।পেশাগত দায়িত্ব পালনের সময়  ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী  সাংবাদিকের স্মরণে সহ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি