৮ মে ২০২৬

তেঁতুলিয়ায় বিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়ায় বিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
হাফিজুর রহমান হাবিব , তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: সম্প্রতি দেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের মধ্যে পঞ্চগড়ের ১০টি বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে। তার মধ্যে জেলার তেঁতুলিয়ার ৬টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তনের কারণে ক্ষুদ্ধ হয়েছেন বিদ্যালয় তিনটির শিক্ষার্থীসহ স্থানীয়রা। তারা বলছেন, বিদ্যালয়গুলোর শত বছরের ইতিহাস-ঐতিহ্য রয়েছে। তাই শ্রুতিকটু হলেও ঐতিহ্যগত কারণে তা পুনর্বহাল রাখার দাবিতে তারা রাজপথে মানববন্ধনসহ ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছেন। আজ রোববার (২১ এপ্রিল)দুপুরে উপজেলার ঐতিহাসিক তেঁতুলিয়ার তলার তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। এলাকার সচেতন নাগরিকদের দাবি, তারা স্কুলের নাম পরিবর্তন চান না। আগের নামেই পুনর্বহাল চান তারা। তেঁতুলিয়ার সদর ইউনিয়নের মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ায় ক্ষুদ্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকমহল। বিদ্যালয়টির নাম পরিবর্তন হয়ে নামকরণ করা হয়েছে মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সৃষ্টি হয়ে শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার অন্তরায় তৈরি করছে। সেসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সঙ্গে মানানসই নামকরণের সিদ্ধান্ত নিয়ে চলতি মাসের ৩ এপ্রিল দেশের ২৪৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। এসময় তাঁরা মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন বলে জানা গেছে। মানববন্ধনে অংশ নেন মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, আহবায়ক মোখলেছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিয়া, ৩ নং তেতুলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান আলী মিয়া, আবু বক্কর সিদ্দিক পায়েল, যুগ্ন সাধারন সম্পাদক সদর ইউপি আওয়ামী লীগ সোলায়মান আলী, প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, আনোয়ার হোসেনসহ প্রায় শতাধিক স্থানীয়সহ বিভিন্ন পেশাজীবির সচেতন নাগরিক মহল। মানববন্ধনে বক্তব্যে তারা বলেন, মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম কি কারণে পরিবর্তন হলো তা তারা জানেন না। আর স্কুলটির নাম পরিবর্তন করে কেন মাধবীলতা রাখা হলো তা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। মাথাফাটাথ নামটি আংশিকভাবে শ্রুতিকটু হলেও এ নামের সাথে রয়েছে গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামের নামে ভূমির মৌজা থেকে অনেক কিছুই। মোখলেসুর রহমান বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জলপাইগুড়ী জেলার মাথাভাঙ্গা জায়গা রয়েছে। কই সেটি তো কোন পরিবর্তন করা হয়নি, তেমনি বগুড়ার মহাস্থান গড় কই তার তোন কোন নাম পরিবর্তন করা হয়নি। তাই আমরা আমাদের গ্রামের নামের সাথে মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহাল রাখতে চাই। কোন পরিবর্তন চাই না। তাই আমরা মানববন্ধন করে একটি স্মারকলিপি তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি। এর আগে,গত ১৭ এপ্রিল উপজেলার তেঁতুলিয়ার ভজনপুর দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পেদিয়াগছ আব্দুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নামের আরো দুটি স্কুলের নাম পরিবর্তন হওয়ার কারণে প্রতিবাদে মানববন্ধন শেষে তেঁতুলিয়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বির কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।   বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি