৪ মে ২০২৬

তেঁতুলিয়ায় আওয়ামীলীগের প্রার্থী মাসুদ করিম সিদ্দিকের পথ সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় আওয়ামীলীগের প্রার্থী মাসুদ করিম সিদ্দিকের পথ সভা অনুষ্ঠিত
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড় এর তেঁতুলিয়ায় উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম সিদ্দিকের নির্বাচনী পথ সভা অনুষ্টিত হয়েছে। নির্বাচনী পথ সভায় তেঁতুলিয়া রনচন্ডি হাটে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে ৩ নং তেঁতুলিয়া সদর আওয়ামীলীগের সভাপতি মো,সাইনুল ইসলামের সভাপতিত্বে সভায় : বক্তৃতা করেন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো,ইয়াসিন আলী মন্ডল, সাধারন সম্পাাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু,কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জাতীয় পার্টি সভাপতি মো,মোকলেছুর রহমান,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিঞা প্রমুখ। সভায় নৌকা প্রার্থীর পক্ষে ভোট দিয়ে মাসুদ করিম সিদ্দিকি কে জনসাধারনের সেবা করার সুযোগ দিতে বলেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। তেঁতুলিয়া সদর ইউনিয়ন কে মডেল ইউনিয়নে রুপান্তর কারবেন ও সর্বদা জনগনের পাশে থাকবেন বলে জানান । এ পথ সভায় হাজার হাজার নেতা কর্মী ভোটার উপস্থিত ছিলেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি