তেঁতুলিয়ায় ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু নিচু বেঞ্চ সরবরাহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি -পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু নিচু বেঞ্চ সরবরাহের উদ্বোধন করা হয়েছে।
(৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সকল বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় তেঁতুলিয়া উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ২১০
জোড়া বেঞ্চ সরবরাহ করা হয়। এসময় উপজেলা নির্বাহী আফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
কৃষকলীগের জেলা সভাপতি তাজিরুল ইসলঅম তাজু, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, মাঝিপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহারুল ইসলাম ও সহকারী অধ্যাপক জাহেদ আলী, শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর, উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম প্রমুখ।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি