৬ মে ২০২৬

তেঁতুলিয়ার সীমান্ত পথসহ চোরাকারবারী ঠেকাতে সক্রিয় রয়েছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেঁতুলিয়ার সীমান্ত পথসহ চোরাকারবারী ঠেকাতে সক্রিয় রয়েছে পুলিশ

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: সামনে আসন্ন পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহার কোরবানীকে লক্ষ্য রেখে তেঁতুলিয়ার বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে আসতে শুরু করেছে গরু। এক শ্রেণির চোরাকারবারিরা অবৈধভাবে গরু আনতে সক্রিয় হয়ে উঠেছে চক্রটি। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটগুলোতে উঠতে শুরু করেছে কোরবানীর গরু।

উপজেলার পশু বিক্রয়ের হাটগুলোতে প্রথমদিকে দেশীয় গরু উঠলেও এখন ক্রমশ বাড়ছে ভারতীয় গরুর সংখ্যা। গত ৪ জুলাই উপজেলার দেবনগরের নন্দগছ এলাকার সীমান্ত পথ ব্যবহার করে ভারত থেকে আসা ২৮টি ভারতীয় গরু আটক করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। তবে গরু চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করেছে। উদ্ধার গরুগুলো ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছে বলে দাবি পুলিশের।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-ভারপ্রাপ্ত) আবু সাঈদ চৌধুরী জানান, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তেঁতুলিয়ার বিভিন্ন সীমান্তে চোরাকারবারিরা সক্রিয় হতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেবনগরের নন্দগছ এলাকার বিভিন্ন স্থান হতে ছোট বড় ২৮টি ভারতীয় গরু উদ্ধার করেছি। গরুগুলো এখন থানা হেফাজতে রয়েছে।

সংশ্লিষ্ট চোরাকারবারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।সেই সাথে সীমান্তপথসহ চোরাকারবারিদের অপরাধ ঠেকাতে পুলিশ বাহিনীকে সক্রিয় রাখা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি