তেঁতুলিয়া উপজেলা পরিষদ কর্তৃক স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়ির চাবি হস্তান্তর

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকেঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ কতৃক ২০ এপ্রিল তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর (কভিড-১৯) করোনা ভাইরাসের সন্দেহজনক ব্যক্তিকে নমুনা সংগ্রহের জন্য একটি গাড়ির চাবি মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ আবু মিনাহ্ মোঃ মুশফিকুর রহমানের হাতে তুলে দেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু ও তেঁতুলিিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক (ভাঃ), উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী।
এই সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন,আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আতাউর রহমান,জেলা কৃষকলীগের কৃষিবিষয়ক সম্পাদক রুহুল আমিন,আবু সাঈদ,তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সের সকল কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিপি।আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি