৪ মে ২০২৬

তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে ২৩টি ভারতীয় গরু উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে ২৩টি ভারতীয় গরু উদ্ধার
তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধপথে আসা ভারতীয় ২৩টি গরু উদ্ধার করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত এ গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ থেকে ১০ লাখ লাখ টাকা। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সংগঠন সীমান্ত এলাকায় দুটি বাড়ি থেকে এসব গরুউদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত সোমবার (২৩ আগস্ট) দিনগত গভীর রাতে ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সংগঠন সীমান্ত এলাকায় ভারত থেকে ২৩টি গরুপাচার করে এনে চোরাকারবারি ২ ভাই মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও পার্শ্ববর্তী আব্দুর রহিম এর বাড়িতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই ৩ ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাদের বাড়ি থেকে ভারত থেকে অবৈধপথে আনা ২৩টি গরুউদ্ধার করা হয়। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোহাম্মদ আলী,হামিদুল ইসলাম ও আব্দুর রহিম। তাদের তিনজনের বিরুদ্ধে থানায় গরুচোরাচালানের মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত গরুআইনি প্রক্রিয়া শেষে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি