তেঁতুলিয়া সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের ক্লান্তিহীন পরিশ্রম
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মাসুদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, সংক্রামন এই ব্যাধি থেকে উপজেলাবাসিকে ঘরমুখী করতে চালাচ্ছে নানান প্রচেষ্টা। জনসমাগম এড়াতে সামাজিক দূরত্ব নির্ধারনের প্রতিটি হাট-বাজারে দোকানপাট সামাজিক দূরত্বের মধ্যে বৃত্তকার ও চতুর্ভুজ চিহ্নিত করে দিয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে এবং এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুযায়ী নিরাপদ দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা নিশ্চিতে উপজেলার বিভিন্ন হাট বাজারে মনিটরিং করেন। করোনা প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন (পঞ্চগড়), উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) ও বিজ্ঞ এক্সাকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক এর নিয়মিত অভিযানে সার্বিক সহযোগিতা করছেন মডেল থানার পুলিশ, সেনাবাহিনী, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক বৃন্দ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি