৯ মে ২০২৬

তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কোটা  পুনর্বহালের  দাবিতে প্রতিবাদ সমাবেশ ও ইউত্রনও কে স্মারক 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কোটা  পুনর্বহালের  দাবিতে প্রতিবাদ সমাবেশ ও ইউত্রনও কে স্মারক 
তেঁতুলিয়া (পঞ্চগড়)  প্রতিনিধি: তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায় কার্যকরের দাবিতে তেঁতুলিয়ায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩  জুন) তেতুলিয়ায় চৌরাস্তা বাজারে  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান  কমান্ড কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
 বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান  কমান্ড কমিটির আহব্বায়ক খন্দকার মোঃ সামসুজ্জামান নাহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী, যুদ্ধকালীন কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সদস্য সচিব আব্দুল রাজ্জাক,খন্দকার শামসুজ্জোহা নিয়াজি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে এ বাংলাদেশ অর্জিত হয়েছে। আজ সেই দেশে বসে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে চায় একটি চক্র। স্বাধীনতাবিরোধী ওই চক্রটির সব ষড়যন্ত্র রোধ করে অবিলম্বে হাইকোর্টে দেওয়া রায় কার্যকরের দাবি জানান তারা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি