তেঁতুলিয়া( পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেতুলিয়া ২৪ মে শুক্রবার সন্ধ্যায় তেঁতুলিয়ার সক্রিয় সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসকে দোয়েল এর সঞ্চালনায় সাধারণ সভার এজেন্ডা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন, হাফিজুর রহমান হাবিব, আতিকুজ্জামান শাকিল, সোলায়মান আলী, রনি মিয়াজী, আহসান হাবিব, মোবারক হোসেন, মোস্তাক আহম্মেদ, জুলহাস উদ্দিন, আমিরুল ইসলাম, রবিউল ইসলাম রতন, আল আমিন, খাদেমুল ইসলাম, আব্দুল কুদ্দুস সোহেল প্রমুখ।
সভায় সবার গুরুত্বপূর্ণ মতামত শেষে জার্নালিস্ট ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন করার লক্ষ্যে সোলায়মান আলীকে প্রধান নির্বাচন কমিশনার করে একটি ৪ (চার) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সহকারি নির্বাচন কমিশনারসহ অন্যান্য সদস্যরা হলেন আহসান হাবিব, জুলহাস উদ্দিন ও তরিকুল ইসলাম।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]