তেঁতুলিয়া দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেতুলিয়ায় উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যে তেঁতুলিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) তেতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী তেতুলিয়া উপজেলা চত্ত্বরে প্রদক্ষিণ করে। তেতুলিয়া উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আতাউর রহমান মানিকের সঞ্চালনায় সভাপতি বাবু হিরা কান্ত রায় বহুমুখী প্রতিভার অধিকারী এর সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি, সহকারী কমিশনার( ভুমি) মাহবুবুল হাসান,কৃষি কর্মকর্তা মোছাঃ তামান্না ফেরদৌস , উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়,ক্ষুদ্র কৃষি ফাউন্ডেশন এর ব্যবস্থাপক আশিকুর রহমান, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, শালবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক কাবুল, আবু তালেব, , দুর্নীতি দমন কমিশন সমন্বিত তেতুলিয়া , উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিরেন্দ্রনাথ নাথ বর্মন,অরুনাংশু চন্দ্র সেন,মোখলেছুর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব,মোছাম্দ সুফিয়া খাতুন। এ সময় রচনা , বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেয় কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তেঁতুলিয়া সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও শালবাহান উচ্চ বিদ্যালয়,ভজনপুর উচ্চ বিদ্যালয়, আজিজ নগর উচ্চ বিদ্যালয়, রন চন্ডী উচ্চ বিদ্যালয় মোট ৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চা বিদ্যালয় ও রানার আপ বাংলাবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি