৫ মে ২০২৬

তেলের বিজ্ঞাপন করে বিপাকে মিমি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেলের বিজ্ঞাপন করে বিপাকে মিমি
 

বাংলাপ্রেস ডেস্ক: টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও তাকে শুধু অভিনেত্রী বললে ভুল হবে, কারণ তিনি এখন তৃণমূল এমপি। এবার সেই ক্ষমতার অপব্যবহার করে বিতর্কিত হয়েছেন তিনি। যা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি মিমি নিহার ন্যাচারাল ব্র্যান্ডের একটি তেলের বিজ্ঞাপন করেছেন। যা প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের যাদবপুরের এ তৃণমূল এমপি।

মিমি চক্রবর্তী অনেক দিন ধরেই এই ব্র্যান্ডের নারকেল তেলের বিজ্ঞাপন করে আসছেন। কিন্তু সংস্থাটি সম্প্রতি যে নতুন বিজ্ঞাপন বাজারে এনেছে, তাতে মিমি চক্রবর্তী নিজের ‘জনপ্রতিনিধি’ পরিচয় তুলে ধরেছেন। আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

ওই বিজ্ঞাপনে নিজের ‘জনপ্রতিনিধি’ পরিচয় ব্যবহার করেছেন মিমি। যা ‘অফিস অব প্রফিট’ আইন লঙ্ঘন করেছে। এমনটি মনে করেন বর্তমান ও সাবেক অনেক সংসদ সদস্য। এ অবস্থায় শুধু বিতর্ক নয়, মিমির সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা তা নিয়েও চলছে তুমুল আলোচনা।

যদিও মিমি বলছেন, তিনি নিয়মটি জানতেন না। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি এই সব নিয়ম-কানুন একদমই জানতাম না। আমাকে যা পড়তে বলা হয়েছিল, পড়ে দিয়েছি।’

মিমি জানিয়েছেন যে সংস্থার হয়ে তিনি বিজ্ঞাপনটি করেছেন, তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। যে অংশ নিয়ে বিতর্ক তা তিনি এডিট করে বাদ দিতে বলবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি