১০ আগস্ট ২০২৬

তেল বিক্রির টাকা দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে ভেনেজুয়েলা: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পিএম
তেল বিক্রির টাকা দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে ভেনেজুয়েলা: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:  তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই কিনবে।’

তিনি আরও জানান, এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার বলেছেন, ওয়াশিংটন ‘অনির্দিষ্টকাল’র জন্য ভেনেজুয়েলার তেল বিক্রয় নিয়ন্ত্রণ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্ব ৩০-৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে-এমনটি জানানোর পর তিনি একথা বললেন।

তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব-  প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর ‘অনির্দিষ্টকাল’ ধরে, ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ ‘বিশ্বের যেকোনো স্থানে’ কার্যকর রয়েছে। আমেরিকান বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাংকার জাহাজ জব্দ করার পর তিনি একথা বলেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি