টেক্সাসে বাড়ির ভেতরে ৩ নারীর গুলিবিদ্ধ লাশ!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বিলাসবহুল বাড়ি থেকে এক নারী ও দুই কিশোরীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় পুলিশ কর্মকতৃা জানান, ওই নারীর বন্ধু বাড়িতে এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান।
এক সংবাদ সম্মেলনে বেক্সার কাউন্টি শেরিফ জ্যাভিয়ের সালাজার বলেন, তিনজনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ এই ঘটনা তদন্তে সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন।
তবে নিহতের নাম-পরিচায় জানায়নি পুলিশ। তাদের মধ্যে সম্পর্ক কি সেটাও নিশ্চিত করেননি তারা। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে নিহত ৩৭ বছর বয়সী নারীর নাম নিকোল অলসেন। তার তিন সন্তান রয়েছেন।
সালাজার বলেন, ওই নারীর প্রেমিক তার সঙ্গেই থাকতেন। তাদের আরও দুই পরিবারের সদস্য থাকতো। তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। তিনি বলেন, ‘এখনই সন্দেহজনক কারও নাম বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে গতরাতে কোনও পুরুষ সেখানে ছিলো না।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, এগুলো খুবই বিলাসবহুল বাড়ি। আর অনেক বড়। কোথায় কি হচ্ছে সেই আওয়াজ অন্য কোথাও পাওয়া নাও যেতে পারে।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
৪৪০ কোটি রুপি জব্দ, তৃণমূলের ৩ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল কর্তৃপক্ষ
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
মার্কিন মেডিকেয়ার জালিয়াতির পলাতক আসামী ফিলিপাইনে গ্রেপ্তার
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি